মরীচিকা
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র
মরীচিকা
- নন্দালাল বর্মন
- নন্দালাল বর্মন
সীমার অধিক বাড়িয়েছি হাত, পেয়েছি শুধু অবহেলা,
যাকে ভেবেছি প্রাণের চেয়ে প্রিয়, সে খেলেছে শুধুই খেলা।
আকাশ সমান আদর দিয়ে যে মানুষটাকে রেখেছি বুকে,
আজ সে-ই অতি অবলীলায় বিষ ঢেলে দেয় আমার সুখে।
সহজ লভ্য ভেবেছো আমায়, করেছো হাজার অবমাননা,
বেশি গুরুত্ব দিলে মানুষের এই রূপ আগে জানা ছিল না।
যতবার আমি হয়েছি নরম, ভেবেছো তুমি আমি যে সস্তা,
তোমার অহংকার বাড়াতে বাড়াতে আজ আমার এই অবস্থা।
উপেক্ষার এই চাদর সরিয়ে এবার আমি ফিরবো আলোয়,
নিজের সম্মান বাঁচিয়ে নিয়ে একাই চলবো অনেক ভালোয়।
অন্ধ মোহের অবসান হোক, ফিরুক আমার আত্মমর্যাদা,
বেশি মূল্যের বাঁধন ছিঁড়ে মুক্ত পাখি আমি এখন একলা।
রচনাকাল : ০৮/০৮/২০২৬

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে অনেক ধন্যবাদ !!!!!
** Please do not enter any samp link in the comment box.