পোস্টগুলি

বিরহের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মরীচিকা

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র মরীচিকা - নন্দালাল বর্মন সীমার অধিক বাড়িয়েছি হাত, পেয়েছি শুধু অবহেলা, যাকে ভেবেছি প্রাণের চেয়ে প্রিয়, সে খেলেছে শুধুই খেলা। আকাশ সমান আদর দিয়ে যে মানুষটাকে রেখেছি বুকে, আজ সে-ই অতি অবলীলায় বিষ ঢেলে দেয় আমার সুখে। সহজ লভ্য ভেবেছো আমায়, করেছো হাজার অবমাননা, বেশি গুরুত্ব দিলে মানুষের এই রূপ আগে জানা ছিল না। যতবার আমি হয়েছি নরম, ভেবেছো তুমি আমি যে সস্তা, তোমার অহংকার বাড়াতে বাড়াতে আজ আমার এই অবস্থা। উপেক্ষার এই চাদর সরিয়ে এবার আমি ফিরবো আলোয়, নিজের সম্মান বাঁচিয়ে নিয়ে একাই চলবো অনেক ভালোয়। অন্ধ মোহের অবসান হোক, ফিরুক আমার আত্মমর্যাদা, বেশি মূল্যের বাঁধন ছিঁড়ে মুক্ত পাখি আমি এখন একলা। রচনাকাল : ০৮/০৮/২০২৬

মুখোশধারী সমাজ

ছবি
মুখোশধারী সমাজ “নন্দলাল বর্মনের কবিতা সমগ্র” ‘ মুখোশধারী সমাজ ’ - নন্দলাল বর্মন 🌹💐🥀🌺🌷🌸🪷💮🏵️🪻🌻🌼🌹 মায়ের জাতি নারী, তাকে কে বানালো বারাঙ্গনা? ভদ্র সমাজের আড়ালে এ কার নিঠুর বাসনা? সতী-সাধ্বী মায়ের ঘরে জন্ম যাদের অহর্নিশ, তারাই আজ খদ্দের হয়ে ছড়ায় এমন পাপের বিষ! অন্যের স্ত্রীকে সস্তা ভেবে কৌতূহলে ‘বৌদি’ ডাকো, শ্রদ্ধা জানানোর ভান করে মনে নোংরা লোভটি রাখো। সুযোগ পেলেই আদিম পাপের প্রস্তাব দাও অন্ধকারে, ভদ্রতার এই মিথ্যা নাটক রোজই চলে অহংকারে। বুকের ভেতর পশুর বাস, বাইরে সভ্য মানুষের বেশ, ভণ্ডামিতে পূর্ণ এমন সমাজের কি নেই কোনো শেষ? নারীর প্রতি সম্মানহীন, কলুষিত এই মন, আয়নার সামনে দাঁড়াও দেখি, চিনতে পারো কি এখন? নিজের পাপের কালো দাগ ঢাকতে দেখাও ছল, নারীর গায়েই ছিটিয়ে দাও অপবাদের জল। যাদের তোমরা লালসা দিয়ে নামিয়েছো আজ পথে, সমাজ তাদের ঘৃণাই করে, তোমরা চড়ো রথে! ভেবে দেখো হে ভণ্ড সাধু, এ কেমন বিচার নীতি? মুখে তোমাদের নারীর ভক্তি, অন্তরে দুর্নীতি! এই মুখোশটা খসে পড়বে, জবাব দেবে কবে? মানুষ রূপে পশুর এমন বিনাশ ঠিকই হবে। রচনাকাল : ০৫/০৮/২০২৬

স্বার্থের পৃথিবী

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র   “ স্বার্থের পৃথিবী ” - নন্দলাল বর্মন   অর্থের অভাবে আজ দেখেছি পৃথিবীর আসল রূপ, চারপাশে চেনা মানুষগুলো হঠাৎ করেই নিশ্চুপ। বাবা-মা, ভাই-বোন কিংবা অর্ধাঙ্গিনী নারী, টাকা নেই বলে আজ সবার কাছেই আমি বড় ভারী। যাদের প্রয়োজনে ছিলাম আমি সবার চেয়ে প্রিয়, আজ বুঝেছি সে ভালোবাসা ছিল শুধুই বায়বীয়। দুর্দিনে আজ যখন আমি বাড়িয়েছি এই দু-হাত, সহযোগিতার বদলে পেয়েছি অবহেলার আঘাত। একটু ভরসার আশায় যখন করেছি আবেদন, ছুতো দেখিয়ে দূরে সরেছে তথাকথিত আপনজন। প্রতিবেশী থেকে শুরু করে রক্তের আত্মীয় যারা, প্রয়োজন ফুরোতেই আজ সকলেই বাঁধনহারা। পুরুষের দাম এ সমাজে মাপে শুধু টাকার নোটে, শূন্য পকেট হলে আর কোনো সম্মান কি জোটে? গুরুত্ব আজ তলানিতে, আমি এক মূল্যহীন প্রাণ, রক্তের বাঁধনও আজ গায় শুধু অর্থের জয়গান। যে পুরুষ এই নির্মম প্রতারণার শিকার হয়েছে নিজে, সেই শুধু বোঝে কত কান্না লুকিয়ে সে রোজ ভিজে। আমি আজ নিঃস্ব, আমি আজ বড় একা, স্বার্থপর এই পৃথিবীতে আপনজনের মিলল না তো দেখা। রচনাকাল : ২৫/০৭/২০২৬  

আঘাত

ছবি
আঘাত - নন্দলাল বর্মন       দুর্গোৎসবে; অষ্টমী গেল নবমী গেল, গেল দশমী আমাকে একবারও মনে করলেনা গো তুমি - আমাকে কি মন থেকে মুছে ফেলেছো  তোমার মনে প্রবেশ করার দরজাতে দিয়েছে কি ঝাপ আমার কী দোষ পেরেছো ? কী বা করেছি পাপ ? আমায় কি তুমি ভু_লে গেলে আমায় কি করবে না আর খেয়াল ; ও পাষাণী আমার যা ব্যথা দেওয়ার দিলে তবুও তুমি ছাড়া আমি যে বেহাল । তুমি শুধু তুমি , আমি অন্য কিছু ভাবিনি আমার সঙ্গে এমন আচরণ করলে ওগো হৃদয়হীনী ।। কলমে - নন্দলাল বর্মন তারিখ (ইং) - 16/10/2013

স্বার্থের চাদরে মোড়া প্রেম

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র : “স্বার্থের চাদরে মোড়া প্রেম” শিরো নাম  -  “ স্বার্থের চাদরে মোড়া প্রেম  ” -  নন্দলাল বর্মন আমি, করি না তোমায় যুদ্ধে - জয়ী হয়ে পাওয়ার আশা । আমি পেতে চাই তোমায় হৃদয় স্পর্শ করে দিয়ে ভালোবাসা । আমি নই রাম নও তুমিও সীতা পারবোনা তাই দেখাতে অতো শ্রেষ্ঠতা একের অধিক যুবকের মন জয় করে - তুমি, আমায় বলো কোন অধিকারে ; সরকারি চাকরি পেলেই তবে আমাদের দুজনের মিলন সম্ভব হবে ।   ডিগ্রির খাতা আর পকেটের জোরে, প্রেম কি তবে বিকোয় হাটের মোড়ে? যদি যোগ্যতার মাপকাঠি হয় শুধু টাকা, তবে মন দিয়ে বোনা সব স্বপ্নই তো ফাঁকা। সমাজের তৈরি এই মেকি নিয়মের খেলায়, খাঁটি ভালোবাসা আজ হেরে যায় অবহেলায়। আমি চেয়েছিলাম শুধু তোমার ওই হাতটা ধরতে, কোনো রাজপ্রাসাদের মোহময় মরীচিকা গড়তে নয়। যদি পদের লোভে ভুলে যাও সব চেনা টান, তবে এখানেই হোক আমার এই চ্যাপ্টারের অবসান। আমি নাহয় একলা চলব নিজের চেনা সুরে, তুমি থেকো সুখে তোমার ওই সরকারি রোদ্দুরে।   হাজারো অজুহাত আজ পরিবারের নামে, হৃদয়টা বাঁধা পড়েছে সামাজিক নিয়মের দামে। বাবা-মায়ের দোহাই দিয়ে যে প্রেম দিলে তুমি ফিরিয়ে, তা কি ...

একটি প্রেমের চিঠি

ছবি
Nandalal Barman একটি প্রেমের চিঠি - নন্দলাল বর্মন ওগো,  কেন, কেন তুমি ..... ?  কিসে আছে তোমার অভাব - আর, কি তোমার স্বভাব ? কী তোমার ভাবনা ?  কী তোমার কামনা ?  এতদিনে একটা পত্র পাঠালে না ! কি হয়েছে তোমার আমাকে কি বলবে,  নাকি একাই তুমি রাগ-অনুরাগে জ্বলবে ।  কষ্ট হয় আমার তোমায় না দেখতে পেয়ে  দিনরাত্রি বসে থাকি তোমার পানে চেয়ে ।   তুমি কি রাখো সেই সংবাদ ,  তোমার সেই প্রেম আমি যে করি যে আবাদ ।  না পারি তোমায় ভুলতে,  না পারি তোমায় ছেড়ে থাকতে,  না পারি আমি অন্য কিছু ভাবতে,  পারি শুধু তোমার তোমায় নিয়ে স্বপ্নকে সাজাতে । - ইতি নন্দলাল 📆তাং : 03/11/13 কবিতাটি পড়ে ভালো লাগলে দয়াকরে অবশ্যই অন্য বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ ।

কৃষ্ণপক্ষ

ছবি
কৃষ্ণপক্ষ নন্দলাল বর্মন আমার এই জীবন আজ দিশা হারা   চলতে চাই তবুও তোমায় ছাড়া । আমার যত স্বপ্ন ছিল মুছে দিলে তুমি,  আজকে যা দিলে আমায় তা সবার চেয়ে দামি । তোমার কাছে এত কিছু আশা তো করি নি !  এইভাবে প্রতারিত হব আমি কখনোই ভাবি নি ! মোহ সাগরে আজও ভাসি তোমার খেয়ালে  খুঁজে চলেছি কিনারা চেষ্টা যেন বেহালে । যাও তুমি ভেসে যাও সুখের তরী নিয়ে  খুশিতে দাও পারি কিছু চাইবো না বিনিময়ে । সুখে, শান্তিতে থেকো তুমি এটাই আমার লক্ষ্য  নিরবে সইবো, যদিও না কাটে আমার কৃষ্ণপক্ষ । লিখিত রূপ : 21/06/19 2019 © অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ Mr. Barman তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো  মুহূর্তে হলো এলোমেলো

ভালোবেসে ব্যর্থ

ছবি
ভালোবেসে ব্যর্থ - নন্দলাল বর্মন ভালবেসে চাইনি আমি কোন প্রতিদান অন্তর থেকে মুছে গেছে কিছু অভিমান । ফেলে আসা স্মৃতি গুলো সারা জীবন বইবে - তোমার নাম লেখা আমার জীবনের পাতায় রইবে, যত স্বপ্ন ছিল মনে, দেখেছিল তোমারই টানে বহু স্বপ্ন ভালোবাসা দিয়ে গড়া এই প্রেমের কাহিনী কিছু কিছু কথা আমি আজও ভুলতে পারিনি । হাতে হাত রেখে ফেলে আসা ওই দিনগুলো, কোন ভুলের কারণে আজ সবই কেড়ে নিল কি ভুল করলাম আমি তোমায় ভালোবেসে  পড়ছে স্বপ্ন, গোলাপ ফুলের পাপড়ির মতো খসে । স্বরচিত কবিতা তাং : 25/01/14 ©   অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ ।

তোমায় ভালোবাসি

ছবি
তােমায় ভালােবাসি   -  নন্দলাল বর্মন  মুখে পারিনা বলতে ,                 আমি তােমায় ভালােবাসি । একা পারিনা চলতে                 চাই তােমায় কাছা - কাছি । স্বপ্নের পরি তুমি –                 আমার প্রেমের দিশারী , মনে আঙ্গীনায় আমি –                 তােমার প্রেমের ভিক্ষারী । আমি তােমার অপেক্ষায়                বসে আছি রাস্তায় , তুমি শুধু এসাে একবার                 তুমি ছাড়া জীবন হাহাকার ৷ দুটি চোখের তারায়,                 খুঁজি তোমার ছবি। তুমি ছাড়া এই ধরায়,                 অন্ধকার সবই। ​সব অভিমান ভুলে,                 হাতটি ধরো এসে। রাখবো তোমায় বুকে তুলে,                 অনেক ...

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র               “বিন্দু”               - নন্দলাল বর্মন  🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹 তােমার উদ্দশ্যে বিন্দু  জমিয়ে রেখেছি এক সিন্ধু —                               প্রেম ও ভালােবাসা । তােমায় প্রথম দেখে  হৃদয়ে ছবি একেঁ—                              স্বপ্নে বেধেছি বাসা ৷৷  প্রথম দেখা প্রথম সেই পরিচয় পরবে মনে সব সময় —                              ভুলবাে নাতাে আমি ।  কিছু বার্তা , কিছু কথা , কিছু আনন্দ , কিছু ব্যাথা                               দিয়ে গেলে তুমি ৷৷ সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি করেছি আমি বারাবারি               ...

হে মন (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
হে মন — নন্দলাল বর্মন ( লাল বাবু ) হে মন তুমি কি বােঝনা প্রেম মানেই যন্ত্রনা ! হে মন তুমি ভেবােনা সে তােমার হবেনা ! হে মন তুমি কেঁদোনা সেদিন আর ফিরবেনা ! হে মন পথ চেয়ে থেকোনা | তুমি , তার দেখা পাবেনা ! হে মন অপেক্ষা আর করােনা সে তােমায় করেছে ছলনা । লিখিত রূপ :- ২৯ / ০৩ / ১৮ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

প্রথম চিঠি (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
প্রথম চিঠি                                           — নন্দলাল বর্মন প্রথম চিঠি প্রথম চিঠিতে আমার উপহার                     সীমাহীন ভালােবাসা । তােমার জন্য নিঃস্ব হতে রাজি . . . .                     তুমি প্রদীপ , আমার ভরসা । মনে হয় রােজ কথা বললেও সব সময় –                     বাকি থেকে যায় , সুপ্ত হৃদয়ের অন্তিম কথা –                     সেও কৌশলে লুপ্ত হয়ে যায় । জানিনা , কথায় কী ভাবে দেখা হবে –                    তােমার সঙ্গে আমার দেখা সেই দিন গুলাে কাটছে কী ভাবে                    কেউ নেই বুঝিবার । এখন আমার দিন - রাত্রি গুলাে ।          ...