স্বার্থের চাদরে মোড়া প্রেম
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র : “স্বার্থের চাদরে মোড়া প্রেম” শিরো নাম - “ স্বার্থের চাদরে মোড়া প্রেম ” - নন্দলাল বর্মন আমি, করি না তোমায় যুদ্ধে - জয়ী হয়ে পাওয়ার আশা । আমি পেতে চাই তোমায় হৃদয় স্পর্শ করে দিয়ে ভালোবাসা । আমি নই রাম নও তুমিও সীতা পারবোনা তাই দেখাতে অতো শ্রেষ্ঠতা একের অধিক যুবকের মন জয় করে - তুমি, আমায় বলো কোন অধিকারে ; সরকারি চাকরি পেলেই তবে আমাদের দুজনের মিলন সম্ভব হবে । ডিগ্রির খাতা আর পকেটের জোরে, প্রেম কি তবে বিকোয় হাটের মোড়ে? যদি যোগ্যতার মাপকাঠি হয় শুধু টাকা, তবে মন দিয়ে বোনা সব স্বপ্নই তো ফাঁকা। সমাজের তৈরি এই মেকি নিয়মের খেলায়, খাঁটি ভালোবাসা আজ হেরে যায় অবহেলায়। আমি চেয়েছিলাম শুধু তোমার ওই হাতটা ধরতে, কোনো রাজপ্রাসাদের মোহময় মরীচিকা গড়তে নয়। যদি পদের লোভে ভুলে যাও সব চেনা টান, তবে এখানেই হোক আমার এই চ্যাপ্টারের অবসান। আমি নাহয় একলা চলব নিজের চেনা সুরে, তুমি থেকো সুখে তোমার ওই সরকারি রোদ্দুরে। হাজারো অজুহাত আজ পরিবারের নামে, হৃদয়টা বাঁধা পড়েছে সামাজিক নিয়মের দামে। বাবা-মায়ের দোহাই দিয়ে যে প্রেম দিলে তুমি ফিরিয়ে, তা কি ...