পোস্টগুলি

প্রেমের প্রস্তাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অতিরিক্ত চাওয়া পাওয়া

ছবি
“নন্দলাল বর্মনের কবিতা সমগ্র” ‘ অতিরিক্ত ’ - নন্দলাল বর্মন অতিরিক্ত কাউকে কথা বলা মানে, নিজেকেই সস্তা করা অন্য কারো সনে। কথার ওজন কমে, দাম কমে যায়, সব কথা বলে দিলে ঠকতে যে হয়। অতিরিক্ত কাউকে দিলে ভালোবাসা, মূল্য তার কমে যায়, বাড়ে নিরাশা। অকপটে দিয়ে গেলে মনের আকাশ, বিনিময়ে মেলে শুধু শূন্য বাতাস। অতিরিক্ত কাউকে করিলে ভরসা, ভুলগুলো ভেঙে গেলে নামে অমানিশা। অন্ধের মতো যদি করো বিশ্বাস, দিন শেষে বুকে জমে চাপা দীর্ঘশ্বাস। অতিরিক্ত কাউকে করিলে আশা, ধীরে ধীরে ম্লান হয় সব পাওয়া-আশা। প্রত্যাশা যত বাড়ে, বাড়ে তত ক্ষত, মন ভেঙে চুরমার হয় অবিরত। জীবনের এই এক অমোঘ নিয়ম, সীমাটুকু পার হলে কমে যায় দম। আবেগ উজাড় করে যে-ই ভালোবেসেছে, অবশেষে সেই বেশি কষ্ট পেয়েছে। রচনাকাল : ০৬/০৮/২০২৬

স্বার্থের পৃথিবী

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র   “ স্বার্থের পৃথিবী ” - নন্দলাল বর্মন   অর্থের অভাবে আজ দেখেছি পৃথিবীর আসল রূপ, চারপাশে চেনা মানুষগুলো হঠাৎ করেই নিশ্চুপ। বাবা-মা, ভাই-বোন কিংবা অর্ধাঙ্গিনী নারী, টাকা নেই বলে আজ সবার কাছেই আমি বড় ভারী। যাদের প্রয়োজনে ছিলাম আমি সবার চেয়ে প্রিয়, আজ বুঝেছি সে ভালোবাসা ছিল শুধুই বায়বীয়। দুর্দিনে আজ যখন আমি বাড়িয়েছি এই দু-হাত, সহযোগিতার বদলে পেয়েছি অবহেলার আঘাত। একটু ভরসার আশায় যখন করেছি আবেদন, ছুতো দেখিয়ে দূরে সরেছে তথাকথিত আপনজন। প্রতিবেশী থেকে শুরু করে রক্তের আত্মীয় যারা, প্রয়োজন ফুরোতেই আজ সকলেই বাঁধনহারা। পুরুষের দাম এ সমাজে মাপে শুধু টাকার নোটে, শূন্য পকেট হলে আর কোনো সম্মান কি জোটে? গুরুত্ব আজ তলানিতে, আমি এক মূল্যহীন প্রাণ, রক্তের বাঁধনও আজ গায় শুধু অর্থের জয়গান। যে পুরুষ এই নির্মম প্রতারণার শিকার হয়েছে নিজে, সেই শুধু বোঝে কত কান্না লুকিয়ে সে রোজ ভিজে। আমি আজ নিঃস্ব, আমি আজ বড় একা, স্বার্থপর এই পৃথিবীতে আপনজনের মিলল না তো দেখা। রচনাকাল : ২৫/০৭/২০২৬  

প্রেম নিবেদন

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র প্রেম নিবেদন — নন্দলাল বর্মন নন্দলাল  বর্মন নাম আমার   উত্তর দিনাজপুরে বাড়ি ।  প্রেমিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তোমার -   করিলাম আবেদন ফেসবুকে দিবে পাড়ি । সাধারণ সুশীল ছেলে আমি আমার বাবা নয় ভূস্বামী । আমি মধ্যবিত্ত ঘরের ছেলে চলতে পারি হেসে খেলে । পরিবারে বাবা,মা, ভাই, আমি নিয়ে চারজন সদস্য রয়েছে আরো, বড়-বৌ এর বড্ড প্রয়োজন । তেইশ পেরিয়েছি সবে, পঞ্চান্নার মতো ওজন তাদের মত নই আমি, যত যুবক করবে আবেদন । শ্যাম বর্ণ হতে পারি গায়ের রং ততটা নয় কালো সাদা মনে কাদা নেই কিন্তু আচরণ আমার ভালো । অন্তরের কথা ম্যাসেজে লিখে করিলাম প্রেরণ  তোমার যোগ্য ভেবে "প্রেম" করিলাম নিবেদন । আমায় যদি যোগ্য ভাবো তবে করো আলাপন  দুজনে মিলে মিশে হব এক জানিবে এই ভুবন ।। লিখিত রূপ — ২৪/০২/২০১৯  

আঘাত

ছবি
আঘাত - নন্দলাল বর্মন       দুর্গোৎসবে; অষ্টমী গেল নবমী গেল, গেল দশমী আমাকে একবারও মনে করলেনা গো তুমি - আমাকে কি মন থেকে মুছে ফেলেছো  তোমার মনে প্রবেশ করার দরজাতে দিয়েছে কি ঝাপ আমার কী দোষ পেরেছো ? কী বা করেছি পাপ ? আমায় কি তুমি ভু_লে গেলে আমায় কি করবে না আর খেয়াল ; ও পাষাণী আমার যা ব্যথা দেওয়ার দিলে তবুও তুমি ছাড়া আমি যে বেহাল । তুমি শুধু তুমি , আমি অন্য কিছু ভাবিনি আমার সঙ্গে এমন আচরণ করলে ওগো হৃদয়হীনী ।। কলমে - নন্দলাল বর্মন তারিখ (ইং) - 16/10/2013

স্বার্থের চাদরে মোড়া প্রেম

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র : “স্বার্থের চাদরে মোড়া প্রেম” শিরো নাম  -  “ স্বার্থের চাদরে মোড়া প্রেম  ” -  নন্দলাল বর্মন আমি, করি না তোমায় যুদ্ধে - জয়ী হয়ে পাওয়ার আশা । আমি পেতে চাই তোমায় হৃদয় স্পর্শ করে দিয়ে ভালোবাসা । আমি নই রাম নও তুমিও সীতা পারবোনা তাই দেখাতে অতো শ্রেষ্ঠতা একের অধিক যুবকের মন জয় করে - তুমি, আমায় বলো কোন অধিকারে ; সরকারি চাকরি পেলেই তবে আমাদের দুজনের মিলন সম্ভব হবে ।   ডিগ্রির খাতা আর পকেটের জোরে, প্রেম কি তবে বিকোয় হাটের মোড়ে? যদি যোগ্যতার মাপকাঠি হয় শুধু টাকা, তবে মন দিয়ে বোনা সব স্বপ্নই তো ফাঁকা। সমাজের তৈরি এই মেকি নিয়মের খেলায়, খাঁটি ভালোবাসা আজ হেরে যায় অবহেলায়। আমি চেয়েছিলাম শুধু তোমার ওই হাতটা ধরতে, কোনো রাজপ্রাসাদের মোহময় মরীচিকা গড়তে নয়। যদি পদের লোভে ভুলে যাও সব চেনা টান, তবে এখানেই হোক আমার এই চ্যাপ্টারের অবসান। আমি নাহয় একলা চলব নিজের চেনা সুরে, তুমি থেকো সুখে তোমার ওই সরকারি রোদ্দুরে।   হাজারো অজুহাত আজ পরিবারের নামে, হৃদয়টা বাঁধা পড়েছে সামাজিক নিয়মের দামে। বাবা-মায়ের দোহাই দিয়ে যে প্রেম দিলে তুমি ফিরিয়ে, তা কি ...

তোমায় ভালোবাসি

ছবি
তােমায় ভালােবাসি   -  নন্দলাল বর্মন  মুখে পারিনা বলতে ,                 আমি তােমায় ভালােবাসি । একা পারিনা চলতে                 চাই তােমায় কাছা - কাছি । স্বপ্নের পরি তুমি –                 আমার প্রেমের দিশারী , মনে আঙ্গীনায় আমি –                 তােমার প্রেমের ভিক্ষারী । আমি তােমার অপেক্ষায়                বসে আছি রাস্তায় , তুমি শুধু এসাে একবার                 তুমি ছাড়া জীবন হাহাকার ৷ দুটি চোখের তারায়,                 খুঁজি তোমার ছবি। তুমি ছাড়া এই ধরায়,                 অন্ধকার সবই। ​সব অভিমান ভুলে,                 হাতটি ধরো এসে। রাখবো তোমায় বুকে তুলে,                 অনেক ...

বিন্দু (তোমাকে উদ্দেশ করে লেখা)

ছবি
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র               “বিন্দু”               - নন্দলাল বর্মন  🌹💐🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌿🍀🌹 তােমার উদ্দশ্যে বিন্দু  জমিয়ে রেখেছি এক সিন্ধু —                               প্রেম ও ভালােবাসা । তােমায় প্রথম দেখে  হৃদয়ে ছবি একেঁ—                              স্বপ্নে বেধেছি বাসা ৷৷  প্রথম দেখা প্রথম সেই পরিচয় পরবে মনে সব সময় —                              ভুলবাে নাতাে আমি ।  কিছু বার্তা , কিছু কথা , কিছু আনন্দ , কিছু ব্যাথা                               দিয়ে গেলে তুমি ৷৷ সেদিন ছিল ১০-ই ফেব্রুয়ারি করেছি আমি বারাবারি               ...

হে মন (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
হে মন — নন্দলাল বর্মন ( লাল বাবু ) হে মন তুমি কি বােঝনা প্রেম মানেই যন্ত্রনা ! হে মন তুমি ভেবােনা সে তােমার হবেনা ! হে মন তুমি কেঁদোনা সেদিন আর ফিরবেনা ! হে মন পথ চেয়ে থেকোনা | তুমি , তার দেখা পাবেনা ! হে মন অপেক্ষা আর করােনা সে তােমায় করেছে ছলনা । লিখিত রূপ :- ২৯ / ০৩ / ১৮ ©copyright অনুমতি ছাড়া নকল করা নিষিদ্ধ

প্রথম চিঠি (নন্দলাল বর্মনের কবিতা সমগ্র)

ছবি
প্রথম চিঠি                                           — নন্দলাল বর্মন প্রথম চিঠি প্রথম চিঠিতে আমার উপহার                     সীমাহীন ভালােবাসা । তােমার জন্য নিঃস্ব হতে রাজি . . . .                     তুমি প্রদীপ , আমার ভরসা । মনে হয় রােজ কথা বললেও সব সময় –                     বাকি থেকে যায় , সুপ্ত হৃদয়ের অন্তিম কথা –                     সেও কৌশলে লুপ্ত হয়ে যায় । জানিনা , কথায় কী ভাবে দেখা হবে –                    তােমার সঙ্গে আমার দেখা সেই দিন গুলাে কাটছে কী ভাবে                    কেউ নেই বুঝিবার । এখন আমার দিন - রাত্রি গুলাে ।          ...