স্বার্থের পৃথিবী
নন্দলাল বর্মনের কবিতা সমগ্র “ স্বার্থের পৃথিবী ” - নন্দলাল বর্মন অর্থের অভাবে আজ দেখেছি পৃথিবীর আসল রূপ, চারপাশে চেনা মানুষগুলো হঠাৎ করেই নিশ্চুপ। বাবা-মা, ভাই-বোন কিংবা অর্ধাঙ্গিনী নারী, টাকা নেই বলে আজ সবার কাছেই আমি বড় ভারী। যাদের প্রয়োজনে ছিলাম আমি সবার চেয়ে প্রিয়, আজ বুঝেছি সে ভালোবাসা ছিল শুধুই বায়বীয়। দুর্দিনে আজ যখন আমি বাড়িয়েছি এই দু-হাত, সহযোগিতার বদলে পেয়েছি অবহেলার আঘাত। একটু ভরসার আশায় যখন করেছি আবেদন, ছুতো দেখিয়ে দূরে সরেছে তথাকথিত আপনজন। প্রতিবেশী থেকে শুরু করে রক্তের আত্মীয় যারা, প্রয়োজন ফুরোতেই আজ সকলেই বাঁধনহারা। পুরুষের দাম এ সমাজে মাপে শুধু টাকার নোটে, শূন্য পকেট হলে আর কোনো সম্মান কি জোটে? গুরুত্ব আজ তলানিতে, আমি এক মূল্যহীন প্রাণ, রক্তের বাঁধনও আজ গায় শুধু অর্থের জয়গান। যে পুরুষ এই নির্মম প্রতারণার শিকার হয়েছে নিজে, সেই শুধু বোঝে কত কান্না লুকিয়ে সে রোজ ভিজে। আমি আজ নিঃস্ব, আমি আজ বড় একা, স্বার্থপর এই পৃথিবীতে আপনজনের মিলল না তো দেখা। রচনাকাল : ২৫/০৭/২০২৬